Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহী ঈদগাহে যে কারণে খুন হলেন তুষার : আটক এক

admin

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫ | ১২:৪৮ অপরাহ্ণ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ | ১২:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
শাহী ঈদগাহে যে কারণে খুন হলেন তুষার : আটক এক

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে এক যুবককে খুন করা হয়েছে। নিহত তুষার আহমদ চৌধুরী (২১) সিলেট নগরীর রায়নগর এলাকার বাসিন্দা।
গত মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর শাহী ঈদগাস্থ দলদলি চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

খুনের ঘটনায় পুলিশ রাতেই জাবেদ আহমদ নামে একজনকে গ্রেফতার করেছে। তাকে নগরীর আম্বরখানা বড় বাজারের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

Manual6 Ad Code

এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে পাঠিয়েছি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।

পুলিশ জানায়, তাদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিলো। পূর্বের এই বিরোধের জের ধরে মঙ্গলবার সংঘর্ষে জড়ায় তারা। এসময় অপরপক্ষের ছুরিকাঘাতে তুষারের মৃত্যু হয়। পুলিশ ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত বাকিদের নাম পরিচয় পেয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

Manual8 Ad Code

শেয়ার করুন