Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে চা বাগানের টিলায় নিয়ে গৃহবধূকে সংঘব্ধ ধষর্ণ

admin

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ | ১১:২৩ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ | ১১:২৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে চা বাগানের টিলায় নিয়ে গৃহবধূকে সংঘব্ধ ধষর্ণ

Manual5 Ad Code

কমলগঞ্জ সংবাদদাতা:
মৌলভীবাজারের কমলগঞ্জে এক গৃহবধূ (২৫) ধর্ষণের শিকার হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর চা বাগানের ভিতরে একটি টিলার উপর তুলে নিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে এ ধর্ষণের ঘটনা ঘটে।

Manual7 Ad Code

এ ঘটনায় ওই গৃহবধূর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ভুক্তভোগী কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর এলাকার বাসিন্দা।

Manual1 Ad Code

ভুক্তভোগী গৃহবধূ জানান, তার বাড়ি কমলগঞ্জে। তার স্বামী ঢাকায় অবস্থান করেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় তার স্বামীর কাছে যাওয়ার জন্য কমলগঞ্জ উপজেলায় আসেন। গাড়িটি রাত সাড়ে ১০টায় আসবে জেনে বাড়িতে যাওয়ার জন্য ওই গৃহবধূ একটি অটোরিকশা ভাড়া করেন। অটোচালকের সঙ্গে পাভেল নামে একটি ছেলে ছিল।

Manual5 Ad Code

তিনি জানান, অটোচালক রনি ও পাভেল কমলগঞ্জ-আদমপুর সড়কের মূল রাস্তা ব্যবহার না করে ভিন্ন রাস্তা দিয়ে (টিলাবেষ্টিত চা বাগানের মধ্য দিয়ে) প্রবেশ করে। রনি ও পাভেল অটোরিকশা জঙ্গলাকীর্ণ আলীনগর চা বাগানের ভিতরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে টিলার উপর তুলে প্রথমে অটোচালক রনি পরে পাভেল জোরপূর্বক ধর্ষণ করে। তারপর ওই গৃহবধূকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেয় তারা। পরে ওই গৃহবধূ কমলগঞ্জ থানায় অভিযোগ করেন। কমলগঞ্জ থানার পুলিশ বুধবার দুপুরে অটোচালক রনি মিয়াকে (৩২) আটক করেন।

আটককৃত রনি শমশেরনগর ইউনিয়নের শিংরাউলী ঈদগাঁটিলার মৃত বাতির মিয়ার ছেলে। এছাড়াও অপর ধর্ষণকারী পাভেলকে আটকের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

কমলগঞ্জ থানার (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পর একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Manual7 Ad Code

শেয়ার করুন