Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জৈন্তাপুরে নৌকা ডুবিতে নিখোঁজ বারকী শ্রমিকের মরদেহ উদ্ধার

admin

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫ | ০৬:৩৩ অপরাহ্ণ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ | ০৬:৩৩ অপরাহ্ণ

ফলো করুন-
জৈন্তাপুরে নৌকা ডুবিতে নিখোঁজ বারকী শ্রমিকের মরদেহ উদ্ধার

Manual5 Ad Code

জৈন্তাপুর সংবাদদাতা:
জৈন্তাপুরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হওয়া জিল্লুর রহমান দিলুর মরদেহ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। গত ২৫ শে এপ্রিল রাত টায় শ্রীপুর পাথর কুয়ারী এলাকায় সীমান্তবর্তী ১২৮০ নং পিলারের নিকট সে নৌকা ডুবিতে নিঁখোজ হয়।

Manual7 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮শে এপ্রিল) ভোর ৬ টায় উপজেলার শ্রীপুর পাথর কুয়ারী সংলগ্ন নদীতে তার অর্ধগলিত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।

Manual8 Ad Code

নিহত জিল্লুর রহমানের পিতা আব্দুস সালাম। তার গ্রামের বাড়ী জৈন্তাপুর উপজেলার রুপচ্যাং এলাকায় । পেশায় সে একজন বারকি শ্রমিক। ঘটনার রাতে তার আরেক সহযোগী রুবেলকে নিয়ে ভারতীয় সীমান্ত এলাকায় নৌকা নিয়ে পাথর আনতে যায় তারা। ঝড়ে নৌকা ডুবে গেলে তার সহকর্মী রুবেল সাঁতরে তীরে উঠলেও নিঁখোজ হয় দিলু।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।

Manual7 Ad Code

তিনি জানান পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করেছে। নিহতের বড় ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে জৈন্তাপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের মরদেহ থানা কম্পাউন্ডে রাখা আছে।

শেয়ার করুন