Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ৫ মামলার আসামি এবার গাঁজাসহ ধরা

admin

প্রকাশ: ০৪ মে ২০২৫ | ০৬:৩৯ অপরাহ্ণ | আপডেট: ০৪ মে ২০২৫ | ০৬:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ৫ মামলার আসামি এবার গাঁজাসহ ধরা

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. পারভেজ নেত্রকোনা জেলার মদন থানার চাঁনগাঁও গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। সে বর্তমানে সিলেট নগরীর কানিশাইল এলাকার সজিব মিয়ার কলোনীতে বসবাস করে আসছে।

Manual2 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (৩ মে) রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা কিন ব্রীজ এলাকায় আলী আমজাদের ঘড়ির পাশ থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭শ ২০ গ্রাম গাঁজা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বার্তায় জানিয়েছেন, থানার রেকর্ডপত্র পর্যালোচনায় আসামী পারভেজের বিরুদ্ধে অস্ত্র আইন, দস্যুতা ও দ্রুত বিচার আইনে আরো ৫টি মামলা রয়েছে।

Manual1 Ad Code

শেয়ার করুন