Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জে কৃষক দলের কর্মী সম্মেলনে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২৬

admin

প্রকাশ: ০৪ মে ২০২৫ | ০৬:৫৬ অপরাহ্ণ | আপডেট: ০৪ মে ২০২৫ | ০৬:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জে কৃষক দলের কর্মী সম্মেলনে দুই গ্রুপে সংঘর্ষ, আহত ২৬

Manual8 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
জকিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক উদ্দিন এর বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয় সংঘর্ষ। এর পর ধাপে ধাপে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। শনিবার বিকাল ৪টায় ইখওয়ান কমিউনিটি সেন্টারে জকিগঞ্জ উপজেলা ও পৌর কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

এসময় প্রায় হাজারখানিক কর্মী সম্মেলনে অংশগ্রহণ করেন নেতাকর্মীরা। স্বাগত বক্তব্য প্রদান করেন মুন্না আহমদ এবং আব্দুস সালাম, লেইছ আহমদ তারপরপরই দেওয়া হয় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক উদ্দিন আহমেদের বক্তব্য। সেই বক্তব্যকে কেন্দ্র করে কয়েকজন ক্ষোভ প্রকাশ করেন এবং উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়।

Manual3 Ad Code

সিলেট জেলা কৃষক দলের আহবায়ক অনুষ্ঠানের সভাপতি ইকবাল আহমদ বলেন, দুই একজনের মতো আহত রয়েছেন, এবং এখানে পরিকল্পিত ভাবে বিশৃঙ্খলার চেষ্টা করা হয়েছিল।
তিনি আরও বলেন, ‌‌সিনিয়র নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সুন্দরভাবে অনুষ্ঠান সম্পূর্ণ করেছেন”।

Manual5 Ad Code

এ বিষয়ে জানতে একাধিকবার জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান এর সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও পাওয়া যায় নি।

Manual7 Ad Code

জকিগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার খালেদ আহমদ জানান, উক্ত সংঘর্ষে ২৬ জন এর মতো আহত রয়েছেন তার মধ্যে গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট প্রেরণ করা হয়।

এ বিষয়ে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের করা হয় নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন।

শেয়ার করুন