Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেল নিয়ে যা করতেন ইউসুফ-কামাল

admin

প্রকাশ: ০৪ মে ২০২৫ | ০৭:০১ অপরাহ্ণ | আপডেট: ০৪ মে ২০২৫ | ০৭:০১ অপরাহ্ণ

ফলো করুন-
মোটরসাইকেল নিয়ে যা করতেন ইউসুফ-কামাল

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাটে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এসময় তাদের কাছ থেকে ১শ’ ৯০ বোতল ফেনসিডিলসহ ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

জানা যায়, জব্দকৃত মোটরসাইকেল দুটিতে ফেনসিডিল পরিবহন করে নিয়ে যাওয়ার সময় র‌্যাব ধাওয়া করে তাদের গ্রেফতার করে। মোটরসাইকেল দুটির মধ্যে ১টি হলো টিভিএস মেট্টোপ্লাস ও অপরটি হলো ডিসকোভার ১০০ সিসির গাড়ি।

Manual6 Ad Code

অভিযানে আটককৃতরা হলেন- গোয়াইনঘাট থানার বগাইয়া (মুসলিমপাড়া) গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. ইউসুফ আলী (২৭) এবং আব্দুল কুদ্দুসের ছেলে কামাল হোসেন (৩৬)।

Manual1 Ad Code

র‌্যাব জানায়, র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল গতকাল শনিবার (৩ মে) রাতে গোয়াইনঘাট থানার ১৩নং বিছানাকান্দি ইউনিয়নের উপরগ্রাম হাদারপাড় বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ১শ’ ৯০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে ২টি মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

Manual3 Ad Code

শেয়ার করুন