Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

admin

প্রকাশ: ০৭ মে ২০২৫ | ০৩:৪৯ অপরাহ্ণ | আপডেট: ০৭ মে ২০২৫ | ০৩:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে আড়াই কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

Manual1 Ad Code

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, নোয়াকোট, সংগ্রাম, ডিবির হাওর বিওপি এবং জৈন্তাপুর উপজেলার শ্রীপুর সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে ভারতীয় লেহেঙ্গা, স্কিনশাইন ক্রিম, গোমেলা ক্রিম, ক্লপজিক্রিম, নিভিয়াসফট ক্রিম, ভিট হেয়ার রিমোভাল ক্রিম, সানগ্লাস, জিরা, চিনি, ফুচকা, সুপারি, থ্রিপিস, ফ্রগ, বাচ্চাদের এ্যাঞ্জেল, লুঙ্গি, ওড়না, মহিষ, চকলেট, সাবান, আইবল ক্যান্ডি, বাসমতিচাল, বিস্কুট এবং মদ আটক করে।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৫৫ লাখ ৬৯ হাজার ৫শ ৯৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।

Manual2 Ad Code

শেয়ার করুন