Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট নগরীতে আগুনে পুড়লো ৪টি দোকান

admin

প্রকাশ: ১১ মে ২০২৫ | ০১:৫৯ অপরাহ্ণ | আপডেট: ১১ মে ২০২৫ | ০১:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট নগরীতে আগুনে পুড়লো ৪টি দোকান

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর চৌকিদেখি এলাকায় অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে গেছে। আজ রোববার (১১ মে) ভোর সাড়ে ৫টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দর থানা পুলিশ।

Manual7 Ad Code

জানা যায়, এয়ারপোর্ট থানাধীন চৌকিদেখি পেট্রোল পাম্পের বিপরীত পাশের ৪টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্থ ৪টি দোকান হলো, তাকওয়া স্টোর, অন্নপূর্ণা ভ্যারাইটি স্টোর, তুষার এন্টারপ্রাইজ এবং অর্কিড জেনারেল স্টোর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Manual4 Ad Code

পুলিশ জানায়, অগ্নিকান্ডে কেউ আহত হয়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লাখ টাকা।

শেয়ার করুন