Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাফলংয়ে পাথরে আটকা পড়ে প্রাণ গেল রজবের

admin

প্রকাশ: ১২ মে ২০২৫ | ০৬:১৮ অপরাহ্ণ | আপডেট: ১২ মে ২০২৫ | ০৬:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
জাফলংয়ে পাথরে আটকা পড়ে প্রাণ গেল রজবের

Manual8 Ad Code

গোয়াইঘাট সংবাদদাতা:
সিলেটের গোয়াইঘাট উপজেলার জাফলংয়ে পাথর উত্তোলন করতে গিয়ে পানির নিচে পাথরে আটকা পড়ে প্রাণ হারাণ এক ব্যক্তি। সোমবার (১২ মে) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে পিয়াইন নদীতে এই ঘটনা ঘটে। নিহতব্যক্তি গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং এলাকার বড় কনা হাউজের রহমত উল্লাহের ছেলে রজব আলী (৪০)।

Manual4 Ad Code

জানা যায়, গোয়াইঘাট উপজেলার জাফলংয়ে সোমবার (১২ মে) ভোর থেকে পিয়াইন নদীতে ডুব দিয়ে পাথর উত্তোলন করছিলেন মধ্য জাফলং এলাকার বড় কনা হাউজের রজব আলী। পাথর উত্তোলন করতে নৌকা থেকে বারবার পানিতে ডুব দিচ্ছিলেন। একপর্যায়ে পানিতে ডুব দিয়ে তিনি আর উপরে উঠেন নি। দীর্ঘক্ষন উপরে না উঠার কারণে সাথে থাকা লোকজন খোঁজাখুজি করে থাকে না পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

Manual6 Ad Code

গোয়াইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- জাফলংয়ে সোমবার ভোর থেকে পিয়াইন নদীতে ডুব দিয়ে পাথর উত্তোলন করতে গিয়ে রজব আলীর মৃত্যু হয়। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার থেকে ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার আবেদন করেছেন। উপর মহলের নির্দেশনা পেলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন