Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট নগরীতে আ.লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

admin

প্রকাশ: ১৪ মে ২০২৫ | ১১:৪৮ পূর্বাহ্ণ | আপডেট: ১৪ মে ২০২৫ | ১১:৪৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেট নগরীতে আ.লীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরীতে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ঐ চেয়ারম্যানের নাম নির্মলেন্দু দাশ রানা। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা।

মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় মহানগরীর রিকাবীবাজার এলাকা থেকে তাকে আটক করে ছাত্র-জনতা। এরপর গনপিটুনি দিয়ে মদন মোহন কলেজ এলাকায় নিয়ে যাওয়া হয়।

Manual2 Ad Code

পরে কতোয়ালী মডেল থানা পুলিশকে খবর দেওয়া হলে লামাবাজার পুলিশ ফাঁড়ি আইসি এসআই আলী হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

Manual8 Ad Code

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনের ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

Manual1 Ad Code

শেয়ার করুন