Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ৬৬ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

admin

প্রকাশ: ২৮ মে ২০২৫ | ০১:৫৪ অপরাহ্ণ | আপডেট: ২৮ মে ২০২৫ | ০১:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ৬৬ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের ২ সীমান্ত দিয়ে ৬৪ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। এর মধ্যে সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ৫২ জন ও জকিগঞ্জ সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইন করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে ও সকালে পুশইন করেলে তাদের আটক করেছে বিজিবি।

বিজিবি সুত্রে জানা যায়, রাত তিনটার দিকে জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। সতর্ক অবস্থানে থাকা শ্রীপুর বিজিবি কিছুক্ষণের মধ্যেই, অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে।

Manual5 Ad Code

এর দেড় ঘন্টা পর, একই উপজেলার মিনাটিল সীমান্ত দিয়ে ২০ নারী-পুরুষ ও শিশুর পুশইনের ঘটনা ঘটে। দায়িত্বরত মিনাটিলা বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করে।

এদিকে সকালে জকিগঞ্জ সীমান্ত দিয়ে শিশু নারীসহ আরও ১৪ জনকে পুশইন করা হয়। পরে তাদের আটক করে ১৯ ব্যাটালিয়ন বিজিবি। আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই করছে বিজিবি। কর্মকর্তারা জানান, তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

Manual1 Ad Code

এর আগে, গত ১৪ ও ২৪ মে সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে ১৬ ও ২১ জনকে এবং ২৫ মে বিয়ানীবাজার সীমান্ত এলাকা দিয়ে ৩২ জন পুশইনের ঘটনা ঘটে।

Manual7 Ad Code

বিজিবি জানায়, পুশইন ঠেকানো, সীমান্ত অপরাধ প্রতিরোধ ও পরিস্থিতি স্থিতিশীল রাখতে নজরদারি বাড়ানো হয়েছে।

Manual7 Ad Code

শেয়ার করুন