Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে র‌্যাবকে দেখে পালানোর চেষ্টা : শেষ রক্ষা হলোনা

admin

প্রকাশ: ৩১ মে ২০২৫ | ০১:৩৯ অপরাহ্ণ | আপডেট: ৩১ মে ২০২৫ | ০১:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে র‌্যাবকে দেখে পালানোর চেষ্টা : শেষ রক্ষা হলোনা

Manual1 Ad Code

নিউজ ডেস্ক:
সিলেটে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা। এসময় তার কাছ থেকে বিদেশী মদ জব্দ করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম নসির উদ্দিন। তিনি কোম্পানীগঞ্জ থানার কায়েদগাঁও গ্রামের মনির উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে গোয়াইনঘাট থানাধীন ০৭নং নন্দিরগাঁও ইউনিয়নের সুন্দ্রগাঁও গ্রামস্থ মেসার্স হাজী আব্দুস সালাম অটো ব্রিকস এর সামনে কোম্পানীগঞ্জ টু সিলেট মহাসড়কের অভিযান পরিচালনা করে র‌্যাব।

Manual2 Ad Code

এসময় র‌্যাবকে দেখে নসির উদ্দিন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু র‌্যাব সদস্যরা তাকে ধাওয়া দিয়ে তার সাথে থাকা একটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগ থেকে ১শ ৯১ বোতল বিদেশী মদ উদ্ধারসহ তাকে গ্রেফতার করে।
র‌্যাব জানিয়েছে, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের এবং তাকে গোয়াইনঘাট থানায় সোপর্দ করা হয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন