Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ৫৩ বাজেটের ২৪টি-ই দিয়েছেন ‌দুই ‍‘সিলেটী’

admin

প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ১২:০৭ অপরাহ্ণ | আপডেট: ০৩ জুন ২০২৫ | ১২:০৭ অপরাহ্ণ

ফলো করুন-
দেশের ৫৩ বাজেটের ২৪টি-ই দিয়েছেন ‌দুই ‍‘সিলেটী’

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
দেশের ৫৩তম বাজেট ঘোষণা হয়েছে। সেমাবার (২ জুন) বিকেল ৩টায় রেডিও-টেলিভিশনে একযোগে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এটি হবে ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। আর দেশের ইতিহাসে ৫৪তম বাজেট। ইতোপূর্বে ৫৩ বার বাজেট পেশ করা হয়েছে।

৫৩ বাজেটের ২৪টি বাজেটই দিয়েছেন সাবেক দুই অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও এ এম এ মুহিত। দু’মন্ত্রীই সর্বোচ্চ ১২ বার করে ২৪ বার বাজেট পেশ করেছেন। তারা দু’জনই বৃহত্তর সিলেটের অধিবাসী ছিলেন।

Manual3 Ad Code

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে ১৯৮০-৮১ ও ১৯৮১-৮২ সালে প্রথম দুই বাজেট পেশ করেন এম সাইফুর রহমান। এরপর বিএনপির দুই আমলে ৫টি করে ১০টি মোট ১২ বাজেট পেশ করেন।

Manual1 Ad Code

সাবেক অর্থমন্ত্রী এ এম এ মুহিত প্রথম বাজেট পেশ করেন প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের আমলে ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ অর্থ বছরে। এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে টানা ১০টি বাজেট পেশ করেন তিনি।

এর পরেই আছে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। তিনি ৬ বার বাজেট পেশ করেন। এ সাইয়েদুজ্জামান ৪ বার বাজেট পেশ করেন। তিনবার করে বাজেট পেশ করেন তাজউদ্দিন আহমেদ ও জিয়াউর রহমান।

Manual7 Ad Code

শেয়ার করুন