Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর’ জামায়াতে ইসলামীর ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

admin

প্রকাশ: ১২ জুন ২০২৫ | ০১:০৪ অপরাহ্ণ | আপডেট: ১২ জুন ২০২৫ | ০১:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
বিশ্বনাথে ‘উপজেলা ও পৌর’ জামায়াতে ইসলামীর ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

Manual4 Ad Code

বিশ্বনাথ সংবাদদাতা:
সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ জামায়াত ইসলামী ‘উপজেলা ও পৌর’ শাখার উদ্যোগে মঙ্গলবার (১০ জুন) বিকেলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ একটি কমিনিউটি সেন্টারে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মতিউর রহমান ও পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী জাহেদুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জামায়াতে ইসলামীর অ্যাসিষ্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম, মজলিসের শুরা সদস্য আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন পৌরসভার ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আক্তার ফারুক।

Manual4 Ad Code

জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবহান, উপজেলা জামায়াতের অ্যাসিষ্ট্যান্ট সেক্রেটারী মাস্টার বাবুল মিয়া, আব্দুল মুকসিদ আক্তার, বায়তুলমাল সম্পাদক আশিকুর রহমান, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের আমীর গিয়াস উদ্দিন সাদী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফিজ মোহাম্মদ আলী, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহীন আহমদ রাজু, পৌর জামায়াতের উলামা বিভাগের সভাপতি মাওলানা হাবিবুর রহমান। এসময় অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

শেয়ার করুন