Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের যুবলীগ নেতা জাকির ও রেজা ঢাকায় গ্রেফতার

admin

প্রকাশ: ১৬ জুন ২০২৫ | ০৫:১৭ অপরাহ্ণ | আপডেট: ১৬ জুন ২০২৫ | ০৫:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের যুবলীগ নেতা জাকির ও রেজা ঢাকায় গ্রেফতার

Manual5 Ad Code

স্টাপ রিপোর্টার:
ঢাকা থেকে সিলেট যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রেজা ও মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জাকিরুল আলম জাকির।

Manual1 Ad Code

জানা গেছে, যুবলীগের এ দুই নেতা ঢাকা উত্তরের ১৭নং সেক্টরের একটি বাসায় থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর এলাকা থেকে পুলিশের একটি দল তাদেরকে গ্রেফতার করে।

সিলেট কোতোয়ালী থানার ওসি জিয়াউল হক জানান, সিলেটের দুই যুবলীগ নেতা ঢাকায় গ্রেফতার হওয়ার খবর পাওয়া গেছে। তারা বর্তমানে পল্টন থানায় আছেন। সিলেট থেকে খোঁজ নেওয়া হচ্ছে।

Manual8 Ad Code

প্রসঙ্গত, যুবলীগ নেতা জাকিরুল আলম জাকির ও রেজাউল ইসলাম রেজার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর গা ঢাকা দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় ছিলেন।

Manual7 Ad Code

শেয়ার করুন