Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটৈ ধরা পড়লেন নাসির বিড়ির আড়ৎদার রাসেল

admin

প্রকাশ: ১৯ জুন ২০২৫ | ০৬:৩৪ অপরাহ্ণ | আপডেট: ১৯ জুন ২০২৫ | ০৬:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটৈ ধরা পড়লেন নাসির বিড়ির আড়ৎদার রাসেল

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে ধরা পড়েছেন ভারতীয় নাসির বিড়ির আড়ৎদার রাসেল আহমদ। বৃহস্পতিবার ভোরের দিকে গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নের গোয়াইনঘাট-মাতুরতলগামী রাস্তারগামী রাস্তর লাবু থেকে গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে রাসেলকে আটক করে সিলেট জেলা গোয়েন্দা সংস্থার একটি দল।
এসময় রাসেলের হেফাজত থেকে প্রায় সাড়ে ৭ লক্ষাধিক শলাকা ভারতীয় নাসির জব্দ করা হয়।
রাসেল আহমদ গোয়াইনঘাটের চাইরগ্রাম হাকুরবাজারের মো আলীর ছেলে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামসহ তাকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সিলেট জেলা গোয়েন্দা সঙস্থার মিডিয়া সেল।

শেয়ার করুন