Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখা সীমান্তে বিজিবির হাতে আটক ১২ রোহিঙ্গাকে ক্যাম্পে পাঠাল পুলিশ

admin

প্রকাশ: ২৪ জুন ২০২৫ | ০৭:৫০ অপরাহ্ণ | আপডেট: ২৪ জুন ২০২৫ | ০৭:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
বড়লেখা সীমান্তে বিজিবির হাতে আটক ১২ রোহিঙ্গাকে ক্যাম্পে পাঠাল পুলিশ

Manual3 Ad Code

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক ১২ জন রোহিঙ্গাকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে তাদের পুলিশ স্কটের মাধ্যমে কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়। একইসঙ্গে আটক হওয়া ৪ জন বাংলাদেশি নাগরিককে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বিজিবি জানায়, সোমবার (২৩ জুন) ভোরে সীমান্তের জিরো লাইনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়। পরে সকালে স্থানীয়দের সহায়তায় বিজিবির লাতু বিওপির সদস্যরা তাদের আটক করে। আটক রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়ার বালুখালী ও পালংখালী ক্যাম্প থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেছিল। তাদের কয়েকজনের কাছ থেকে রোহিঙ্গা শরণার্থী কার্ড, জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধনের ফটোকপি উদ্ধার করা হয়েছে। যাচাই-বাছাই শেষে সোমবার বিকেলে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।

Manual6 Ad Code

আটক রোহিঙ্গারা হলেন-মো. শফি (৩৩), আরুফা বেগম (৩০), মো. সেলিম (১৮), মো. ইউসুফ (১০), মো. ইসলাম (৭), ফুরজিনা (৬ মাস), রশিদা বেগম (২৮), মো. ইব্রাহিম (১০), মো. রহিম (৮), মো. আসলাম (৬), মো. এহেসান (৩) ও হোসনে আরা (৮ মাস)। রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আর আটক বাংলাদেশি নাগরিকরা হলেন-চট্টগ্রামের ফটিকছড়ির মো. আব্দুল হামিদ (৪২), নরসিংদীর আমদিয়ার সেলিনা বেগম (৩৫), কুমিল্লা কোতোয়ালির মাঈন উদ্দিন (৩৪) ও আলো আক্তার মীম (১২)।

Manual3 Ad Code

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা মঙ্গলবার বিকেলে বলেন, আটক রোহিঙ্গারা উখিয়া উপজেলার বালুখালী ও পালংখালী শরনার্থী ক্যাম্পের বাসিন্দা। তাদের তাদের পুলিশ স্কটের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। এছাড়া ৪ জন বাংলাদেশি নাগরিককে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

শেয়ার করুন