Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার

admin

প্রকাশ: ২৫ জুন ২০২৫ | ০৬:৪০ অপরাহ্ণ | আপডেট: ২৫ জুন ২০২৫ | ০৬:৪০ অপরাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার

Manual2 Ad Code

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জে সুজিয়া বেগম সাজন (৩৩) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বারহাল ইউনিয়নের মাইজগ্রামের দুবাই প্রবাসী মোখতার হোসেনের স্ত্রী ও বিশ্বনাথ উপজেলার রশীদপুর গ্রামের সুরুজ আলীর মেয়ে।

বুধবার ভোরের দিকে স্বামীর বসতঘরে স্ত্রী সুজিয়া বেগম সাজনের গলাকাটা লাশ দেখতে পান পরিবারের লোকজন। পরে ঘটনাটি পুলিশকে জানানো হলে জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ মর্গে পাঠায়।

সুজিয়া বেগমের স্বামীর পরিবারের লোকজন জানান, বুধবার ভোরে একটি কক্ষে সুজিয়া বেগমের গলাকাটা অবস্থায় রক্তাক্ত শরীর দেখতে পান তার দেবর ও খালা শাশুড়ি। এরপর তারা চিৎকার দিলে প্রতিবেশীরা জড়ো হয়ে পুলিশকে খবর দেন। ঘটনার সময় বাড়িতে সুজিয়ার দেবর ও খালা শাশুড়ি ছাড়া আর কেউ ছিলেন না।

Manual7 Ad Code

পাশের বাড়ির বাসিন্দা ও সুজিয়ার ননদের ছেলে আব্দুল্লাহ জানান, ১০-১১ বছর আগে তার প্রবাসী মামা মোখতার হোসেনের সাথে সুজিয়া বেগমের বিবাহ হয়। বিয়ের কয়েক বছর পর এ দম্পতির একটি সন্তান জন্ম নিয়ে মারা গেলে সুজিয়া বেগম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাদের ধারণা মানসিকভাবে অসুস্থ সুজিয়া বেগম নিজেই গলা কেটে আত্মহত্যা করতে পারেন।

Manual4 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, পরিবারের লোকজন সুজিয়া বেগমকে মানসিক ভারসাম্যহীন বললেও আসলে তিনি সুস্থ। মঙ্গলবার সুজিয়া বেগম স্থানীয় গ্রামীণ ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে এসেছে। পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করলে পেছনে কোন রহস্য থাকলে উদঘাটন হবে।

Manual4 Ad Code

জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া বলেন, একজন প্রবাসীর স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত রহস্য বেরিয়ে আসবে।

Manual4 Ad Code

শেয়ার করুন