Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ২৫ জনকে পুশইন করলো বিএসএফ

admin

প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ০৫:১৬ অপরাহ্ণ | আপডেট: ২৬ জুন ২০২৫ | ০৫:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজার সীমান্ত দিয়ে ২৫ জনকে পুশইন করলো বিএসএফ

Manual8 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
বিজিবির চোখ ফাঁকি দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি সীমান্ত দিয়ে ২৫ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারমধ্যে ১৯জনকে পুলিশ আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) ভোররাতে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নারী পুরুষ ও শিশুরসহ ১৯ জনকে পুশইন করা হয়।

Manual5 Ad Code

আটককৃতরা হলেন- শরীয়তপুরের সখিপুর থানার মো. বিল্লাল (৫১), মরিয়ম বেগম (৪০), নিলুফার বেগম (৩৮), যশোরের শর্শা উপজেলার আলি মিয়া (৬০), মো. মিলন
শেখ (৩৫) ও তার স্ত্রী মুসলিমা খাতুন (৩০), রহিমা খাতুন (৪৫), রুপালী বেগম (৩৫), একই জেলার ঝিকরগাছা উপজেলার শাহানারা খাতুন (৫০), নড়াইল জেলার কালিয়া উপজেলার শেফালী (৩৫) স্বপ্না বেগম (১৫), সাতক্ষীরার কলেরা উপজেলার আমির মোল্লা (১৪), রিমা খাতুন (২৭), রিমা খাতুন (২৭), আলী মিয়া (৬০), রহিমা খাতুন (৪৫), শাহানারা খাতুন (৫০), চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার খোরশেদ আলম (৩১) ও তাসলিমা খাতুন (৩৫)। আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাইসহ বিভিন্ন এলাকায় কর্মরত থাকার কথাও পুলিশকে জানিয়েছে।

Manual3 Ad Code

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে নারী পুরুষ ও শিশুরসহ ১৯ জন। তারা ওই এলাকার একটি বাড়িতে অবস্থান করছিল। স্থানীয় এলাকাবাসী তাদেরকে একটি বাড়িতে দেখে থানা পুলিশকে খবর দিলে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল যশোর, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় অবস্থিত। আটককৃতদের মাঝে পুরুষ ৬ জন মহিলা ৯ জন শিশু ৪ জন রয়েছে।

অপরদিকে কমলগঞ্জ উপজেলার দলই সীমান্ত দিয়ে আরও ৬জনকে পুশইন করেছে বিএসএফ বলে জানিয়েছেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এস এম জাকারিয়া। তাদেরকে স্থানীয় বিওপি রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের নাম ঠিকানা পরে জানানো হবে।

Manual8 Ad Code

শেয়ার করুন