Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে স্ত্রীর, আর বাইরে পড়ে ছিল স্বামীর লাশ

admin

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫ | ০১:০২ অপরাহ্ণ | আপডেট: ০৬ জুলাই ২০২৫ | ০১:০২ অপরাহ্ণ

ফলো করুন-
ঘরে স্ত্রীর, আর বাইরে পড়ে ছিল স্বামীর লাশ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা ফাঁড়ির বাগানে শনিবার (৫ জুলাই) সকালে এক চা শ্রমিক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরের ভেতরে পাওয়া যায় স্ত্রীর নিথর দেহ, আর ঘরের বাইরে রাস্তায় পড়ে ছিলেন স্বামী।

Manual4 Ad Code

নিহতরা হলেন দিলীপ বুনারজি (৪৭) ও তার স্ত্রী সারি বুনারজি (৩৮)। এ সময় ঘুম থেকে উঠে তাদের আট বছরের ছেলে লিটন প্রথমে মাকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বাইরে গিয়ে দেখে বাবা রাস্তায় পড়ে আছেন। পরে প্রতিবেশীদের জানালে তারা গিয়ে নিশ্চিত হন, দুজনই মারা গেছেন। পুলিশে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়।

তাদের তিন সন্তানের মধ্যে বড় ছেলে ঢাকায় কাজ করেন, মেয়ে দাদাবাড়িতে থাকেন এবং ছোট ছেলে লিটন মা-বাবার সঙ্গে থাকত।

Manual2 Ad Code

স্থানীয় শ্রমিক নেতা হরগোবিন্দ গোস্বামী জানান, শুক্রবার রাতে পরিবারটি স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া করে ঘুমাতে গিয়েছিল। দাম্পত্য জীবনে কোনো বিরোধ ছিল না বলেও জানান তিনি।

Manual5 Ad Code

আজ রোববার (৬ জুলাই) দুপুরে জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বিষপান করে আত্মহত্যা করেছেন। ঘরের সামনে বিষের খালি বোতল পাওয়া গেছে এবং মরদেহের মুখে দুর্গন্ধ ছিল। ময়নাতদন্ত শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। তিনি জানান, নিহতের বড় ছেলে ঢাকা থেকে আসলে তার সাথে কথা বলে বিষয়টি জানার চেষ্টা করবো।

শেয়ার করুন