Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে আহত ১

admin

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫ | ০৪:৪৫ অপরাহ্ণ | আপডেট: ০৯ জুলাই ২০২৫ | ০৪:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে আহত ১

Manual5 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় তামাবিল জাফলং মহাসড়ক কাটাগাঙ নামক স্থানে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একটি ট্রাকের হেলপার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তামাবিল হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৯ জুলাই) দুইটার দিকে কাটাগাঙ মাহিন স্টোন ক্রাশারের সামনে দুর্ঘটনাটি ঘটে।

এসময় জাফলংগামী একটি ১০ চাকার ট্রিপার (ড্রাম ট্রাক রেজি নং- ঢাকা মেট্রো-ট-১৫-৭০৭৮) ব্রেক করলে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাককে (কুমিল্লা -ট-১১-০২১০) রং সাইডে গিয়ে ধাক্কা দেয়। এতে পাথর বোঝাই ট্রাকের বা পাশের অংশ দুমড়ে মুচড়ে যায়।

এ সময় চালকের পাশে বসা হেলপার ইমন (১৬) গুরুতর আহত হয়। আহত ইমন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মনপুরা (জাফরাবাদ) গ্রামের সেলিম মিয়ার পুত্র।

Manual6 Ad Code

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার ডান পায়ের হাঁটু থেকে নিচের অংশ গুরুতর জখম বলে জানিয়েছে দায়িত্বরত চিকিৎসক।

Manual1 Ad Code

এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহামাদ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে। তিনি জানান জাফলংগামী ট্রাকটির ব্রেকফেল করার কারণে এই দূর্ঘটনাটি ঘটে। বর্তমান মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে বলে তিনি জানান।

Manual6 Ad Code

শেয়ার করুন