Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

admin

প্রকাশ: ২২ জুলাই ২০২৫ | ০২:৩০ অপরাহ্ণ | আপডেট: ২২ জুলাই ২০২৫ | ০২:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে প্রায় ২ কোটি ২৪ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

Manual6 Ad Code

আজ মঙ্গলবার (২২ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। সিলেট ব্যাটালিয়নের অধীনস্থ প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, তামাবিল, সোনারহাট, কালাইরাগ এবং বাংলাবাজার বিওপি এলাকায় একযোগে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রিম, শাড়ি, মাল্টা, চিনি, সুপারি, চোরাচালান পরিবহনে ব্যবহৃত ইজিবাইক এবং অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত বাংলাদেশি বারকী নৌকা আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৩শ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে এই বিশাল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়।”

Manual4 Ad Code

আটককৃত মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

Manual7 Ad Code

শেয়ার করুন