Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবালয়ে লাঠিপেটার পর জিপিও মোড়ে পুলিশ–শিক্ষার্থী সংঘর্ষ

admin

প্রকাশ: ২২ জুলাই ২০২৫ | ০৭:২৫ অপরাহ্ণ | আপডেট: ২২ জুলাই ২০২৫ | ০৭:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
সচিবালয়ে লাঠিপেটার পর জিপিও মোড়ে পুলিশ–শিক্ষার্থী সংঘর্ষ

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে সচিবালয় থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে সচিবালয় সংলগ্ন জিপিও মোড়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সচিবালয়ের ১ নম্বর ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান থেকে শুরু হয় উত্তেজনা। বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। পাল্টা প্রতিক্রিয়ায় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত ৭৫ জন শিক্ষার্থী আহত হন, যাদের অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিতে হয়েছে।

Manual4 Ad Code

একপর্যায়ে শিক্ষার্থীরা পিছু হটে পুরানা পল্টন ও বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের দিকে সরে যান। সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীদের একটি দলকে স্টেডিয়াম এলাকায় অবস্থান নিতে দেখা গেছে।

Manual1 Ad Code

আন্দোলনকারীরা জানান, গভীর রাতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মানবিক অবস্থান নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। এতে ক্ষুব্ধ হয়ে তারা সচিবালয়ে বিক্ষোভে নামেন এবং শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেন।

Manual5 Ad Code

শাহবাগ থানার ওসি খালেদ মনসুর বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং যান চলাচল শুরু হয়েছে। তবে সংঘর্ষের সময় পুলিশের হাতে একজন শিক্ষার্থী আটক হয়েছেন।

আহত শিক্ষার্থীদের মধ্যে মো. হাসান, তানভীর, সাকিব, রিফাত, সামিরা, ইমন, মাহি, শাহেদসহ অনেকের নাম পাওয়া গেছে। তাদের বয়স ১৮ থেকে ২১ বছরের মধ্যে।

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন শিক্ষার্থী মেহবুব ইমন বলেন, ‘আমরা কেউ রাজনৈতিকভাবে এখানে আসিনি। সহপাঠীদের মৃত্যুতে শোকাহত হয়ে ও অমানবিক ব্যবস্থাপনার প্রতিবাদে এসেছি। অথচ আমাদের ওপর হামলা হলো।’

Manual7 Ad Code

শেয়ার করুন