Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-ঢাকা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

admin

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫ | ০৮:০৯ অপরাহ্ণ | আপডেট: ০৩ আগস্ট ২০২৫ | ০৮:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-ঢাকা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট-ঢাকা মহাসড়কের বিজয়নগর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও দুই মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।
রবিবার (০৩ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

Manual8 Ad Code

নিহতের সবাই মোটরসাইকেল আরোহী বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে ওই মহাসড়কের রামপুর নামক স্থানে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মাধবপুরগামী অপর একটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চারজন আরোহী নিহত হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

শেয়ার করুন