Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপিওভুক্ত শিক্ষক বদলি কেন অসাংবিধানিক নয়: হাইকোর্ট

admin

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫ | ০৬:৫০ অপরাহ্ণ | আপডেট: ১০ আগস্ট ২০২৫ | ০৬:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
এমপিওভুক্ত শিক্ষক বদলি কেন অসাংবিধানিক নয়: হাইকোর্ট

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২১ এর বিধি ১২.২ এবং স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষা (স্কুল, কলেজ) ও মাদ্রাসা প্রতিষ্ঠানে কর্মরত এনটিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৪ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে, ৩০ ডিসেম্বর ২০১৫ তারিখের পূর্বে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি কর্তৃক নিয়োগপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বিদ্যমান বা ভবিষ্যতে প্রণীত বদলি নীতি/নিয়মের অধীনে সমান শর্তে বদলির সুযোগ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না-তাও রুলে জানতে চাওয়া হয়েছে।

Manual1 Ad Code

রোববার (১০ আগস্ট) বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

Manual2 Ad Code

আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান, তানিম খান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

Manual8 Ad Code

পরে অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম মিয়া শুনানিতে বলেন, বদলির ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে বৈষম্য তৈরি করা হয়েছে, যা সংবিধানের ২৭ ও ২৯ অনুচ্ছেদের পরিপন্থি।

এর আগে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষক বদলি নীতিমালা চ্যালেঞ্জ করে এই রিট পিটিশনটি করেন।

Manual5 Ad Code

শেয়ার করুন