Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে পুলিশের জালে আমির উদ্দিন

admin

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫ | ১২:৫৬ অপরাহ্ণ | আপডেট: ২৪ আগস্ট ২০২৫ | ১২:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পুলিশের জালে আমির উদ্দিন

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটে ভারতীয় পণ্যবাহী একটি মিনি পিকআপসহ বিপুল পরিমাণ কিটক্যাট চকলেট জব্দ করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

Manual2 Ad Code

শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ মাসুদ মিয়ার নেতৃত্বে বড়শলা বাইপাস পয়েন্টে চেকপোস্ট পরিচালনার সময় পিকআপটি আটক করা হয়। এ সময় গাড়ি থেকে ১২ হাজার ৫৪৪ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৫ লাখ ১ হাজার ৭৬০ টাকা।

জব্দকৃত পিকআপটি নীল রঙের টাটা ব্র্যান্ডের (রেজিঃ নং সিলেট-মেট্রো-ন-১১-২৪৫২)। গাড়ির ভেতরে থাকা প্রতিটি চকলেটের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৪০ টাকা।

Manual6 Ad Code

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ আমির উদ্দিন (২৫)। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার মুতিয়ারগাঁও গ্রামের উস্তার মিয়ার ছেলে। বর্তমানে তিনি বড়শালা এলাকায় বসবাস করছেন।

ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

Manual3 Ad Code

শেয়ার করুন