Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে মদ ও কসমেটিক্সসহ আটক ৩

admin

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫ | ০৬:৩৮ অপরাহ্ণ | আপডেট: ২৭ আগস্ট ২০২৫ | ০৬:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে মদ ও কসমেটিক্সসহ আটক ৩

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৪০ বোতল ভারতীয় অবৈধ জনসন বেবি লোশন ও ২৪ বোতল ভারতীয় অবৈধ রয়্যাল স্কেচ উইস্কিসহ ৩ জনকে আটক করেছে যৌথবাহিনী।

বুধবার (২৭ আগস্ট) সিলেটের কোম্পানীগঞ্জ বাইপাস সড়কে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের নিয়মিত যৌথ অভিযানে বেলা সোয়া ১২টার দিকে ভারতীয় অবৈধ জনসন বেবি লোশনসহ ২ জনকে এবং বেলা দেড়টার দিকে রয়্যাল স্কেচ উইস্কিসহ আরও ১জনকে আটক করা হয়।

Manual5 Ad Code

জনসন বেবি লোশনসহ আটককৃতরা হলেন, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে রাবেল চৌধুরী ও একই উপজেলার সুদন দাসের রাজু দাস (২৬)। অন্যদিকে আরেকটি অভিযানে রয়্যাল স্কেচ উইস্কিসহ আটক ব্যক্তি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হারাধন পালের ছেলে টিটন পাল (২৫)।

Manual8 Ad Code

জানা যায়, বুধবার (২৭ আগস্ট) সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন কোম্পানীগঞ্জ বাইপাস সড়কে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের নিয়মিত যৌথ অভিযানে বেলা সোয়া ১২টার দিকে ২৪০ বোতল ভারতীয় অবৈধ জনসন বেবি লোশনসহ ২ জনকে আটক করা হয়। পরবর্তীতে আরও ১ঘন্টা পর বেলা দেড়টার দিকে একইস্থানে ২৪ বোতল ভারতীয় অবৈধ রয়্যাল স্কেচ উইস্কিসহ আরও ১জনকে আটক করা হয়। জব্দকৃত মালামালসহ আটককৃতদের সিলেট এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual1 Ad Code

সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘সিলেটের কোম্পানীগঞ্জ বাইপাস সড়কে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের নিয়মিত যৌথ অভিযানে বেলা সোয়া ১২টার দিকে ২৪০ বোতল ভারতীয় অবৈধ জনসন বেবি লোশনসহ ২ জনকে এবং বেলা দেড়টার দিকে ২৪ বোতল ভারতীয় অবৈধ রয়্যাল স্কেচ উইস্কিসহ সহ আরও ১জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

শেয়ার করুন