Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের জৈন্তাপুর, জকিগঞ্জ ও কানাইঘাট সীমান্তে জব্দ বিড়ি, চিনি ও মহিষ

admin

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ০৪:২২ অপরাহ্ণ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ০৪:২২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের জৈন্তাপুর, জকিগঞ্জ ও কানাইঘাট সীমান্তে জব্দ বিড়ি, চিনি ও মহিষ

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুর, জকিগঞ্জ ও কানাইঘাট সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় পাতার বিড়ি, মহিষ ও চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩ সেপ্টেম্বর) সিলেটের সীমান্তবর্তী এসব এলাকায় অভিযান চালিয়ে এই মালামাল জব্দ করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)।

Manual2 Ad Code

বিজিবি জানায়, বুধবার জকিগঞ্জের লক্ষীবাজার বিওপি’র একটি টহল দল সীমান্তের মইয়াখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৬ হাজার ৮৬৪ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করে।

এদিকে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১টি ভারতীয় মহিষ এবং ৫০০ কেজি চিনি জব্দ করা হয়।

Manual6 Ad Code

জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৯৮ হাজার ২০০ টাকা বলে জানায় বিজিবি।

Manual7 Ad Code

জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত ভারতীয় ঔষধ কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

শেয়ার করুন