Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না

admin

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:২১ অপরাহ্ণ | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ | ০৭:২১ অপরাহ্ণ

ফলো করুন-
মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টার:
মানবতাবিরোধী মামলায় চার্জশিট গঠন হওয়া কোনো ব্যক্তি নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, এমনকি তারা সরকারি কোনো পদেও থাকতে পারবে না।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে এসব কথা বলেন তিনি।

Manual5 Ad Code

বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আরেকটা বড় ডিসিশন ছিল, আইসিটি মামলায় যারা মানবতাবিরোধী অভিযুক্ত হবেন তারা আর কোনো ইলেকশন করতে পারবেন না। অধ্যাদেশটির মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট ১৯৯৭ এ নতুন সেকশন ২০সি যুক্ত করা হয়েছে। নতুন সংযোজিত ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে উক্ত আইনের মানে আইসিটি লয়ের সেকশন ৯১ এর অধীনে আনুষ্ঠানিক অভিযোগপত্র ফরমাল চার্জ দাখিল হলে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন।

একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠা সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠ হওয়ার অধিষ্ঠিত হওয়ার অযোগ্য হবে।

Manual4 Ad Code

শেয়ার করুন