Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে রায়হানের দেহ তল্লাসীতে মিললো ৪ হাজার পিস ইয়াবা

admin

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫ | ০৩:৫৩ অপরাহ্ণ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ | ০৩:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে রায়হানের দেহ তল্লাসীতে মিললো ৪ হাজার পিস ইয়াবা

Manual4 Ad Code

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জে পুলিশের অভিযানে ৪ হাজার ইয়াবা বড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জকিগঞ্জ থানার একটি টহলদল কুশিয়ারা নদীর ডাইক হয়ে বাবুর বাজারগামী সিএনবি সড়কে নিয়মিত ডিউটিতে থাকাকালে এ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে একজনকে আটক করা হয়।

Manual2 Ad Code

আটক ব্যক্তির নাম মো. রায়হান উদ্দিন রেহান (৪৫)। তিনি জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লালাগ্রাম সহিদাবাদের মৃত মখদ্দছ আলীর ছেলে। তার দেহ তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

ঘটনার বিষয়ে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-০৩, তারিখ-০৬/০৯/২০২৫ ইং) রুজু করা হয়েছে।

Manual8 Ad Code

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন