Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলেকে হত্যা, সিলেটে দ্বিতীয় স্ত্রীসহ র‌্যাবের খাঁচায় বাবা

admin

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:৫৯ অপরাহ্ণ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
ছেলেকে হত্যা, সিলেটে দ্বিতীয় স্ত্রীসহ র‌্যাবের খাঁচায় বাবা

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের মিরসরাইয়ে ছেলেকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত বাবা নুরুজ্জামানকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার সন্ধ্যায় সিলেটের দক্ষিণ সুরমা থানাধনি কদমতলী থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

Manual1 Ad Code

একই এলাকার একটি আবাসিক হোটেল থেকে নুরুজ্জামানের দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে ঘরে তোলা নিয়ে বিবাদেই খুন হয়েছিলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে মোহাম্মদ শাহেদ (২৪)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন হত্যা মামলাটির তদন্ত কর্মকর্তা মিরসরাই থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম। জানতে চাইলে তিনি বলেন, ‘সোমবার সন্ধ্যায় সিলেট থেকে র‌্যাব-৭ এর একটি দল নুরুজ্জামান ও তার দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুরে আসামিদের আমাদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। আসামিদের বুঝে পেলে তাঁদের আদালতে তোলা হবে।’

Manual1 Ad Code

জাহিদুল ইসলাম আরও বলেন, নুরুজ্জামানের দ্বিতীয় স্ত্রীর বাড়ি সিলেটের জৈন্তাপুরে। তবে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়নি। সিলেট শহরের কদমতলী বাসস্ট্যান্ড থেকে র‍্যাব তাঁকে গ্রেপ্তার করেছে। দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ওই এলাকার একটি হোটেলে উঠেছিলেন তিনি।

Manual4 Ad Code

এর আগে ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরসরাইয়ের মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামের নুরুজ্জামান তাঁর একমাত্র ছেলে মোহাম্মদ শাহেদকে ছুরিকাঘাতে হত্যা করেন। নিহত শাহেদ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। সৌদি আরব প্রবাসী নুরুজ্জামানের দ্বিতীয় স্ত্রীকে ঘরে তোলা নিয়ে বিতণ্ডা থেকে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই দিন রাতেই শাহেদের মা কামারুজ্জাহান বাদী হয়ে নুরুজ্জামান ও তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা করেন।

শেয়ার করুন