Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের নিহত ২৫

admin

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৩২ অপরাহ্ণ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের নিহত ২৫

Manual2 Ad Code

নিউজ ডেস্ক:
ইসরায়েলি সেনারা অবরুদ্ধ গাজায় হামলা জোরদার করেছে। এর অংশ হিসেবে গাজা সিটির সাবরা মহল্লায় একটি পরিবারের অন্তত ২৫ জনকে হত্যা করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে ইসরায়েলি যুদ্ধবিমান সাবরা এলাকার কয়েকটি বাড়িতে বোমা বর্ষণ করে। এই হামলার পর অন্তত ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, এবং এখনো উদ্ধারকাজ চলছে। স্থানীয় লোকজন এবং উদ্ধারকর্মীরা হাত দিয়ে ধ্বংসস্তূপ খুঁড়ে আটকে পড়া মানুষদের খুঁজছেন। পরিবার ও স্বজনদের আশঙ্কা, এখনো প্রায় ৫০ জন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

Manual2 Ad Code

সাবরা এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সহায়তার জন্য আবেদন জানিয়েছে। স্বজনেরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের ভেতর থেকে এখনো কণ্ঠস্বর শোনা যাচ্ছে। একজন স্বজন অভিযোগ করেছেন যে, উদ্ধারকাজে অংশ নেওয়া মানুষের ওপর ইসরায়েলি ড্রোন গুলি চালাচ্ছে। তিনি বলেন, “যখনই আমরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি, ড্রোন থেকে আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পাঁচজন এগোলে চারজন মারা যায়, একজন বেঁচে থাকে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, আহতদের ছোট একটি গাড়িতে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। আরেকটি ভিডিওতে এক মা চিৎকার করে বলছেন যে, ইসরায়েলি হামলায় তিনি তার ‘সব সন্তানকে হারিয়েছেন’।

Manual4 Ad Code

গাজা সিটির দক্ষিণে সাবরা মহল্লায় এই হামলার পাশাপাশি ইসরায়েল গাজা সিটির পশ্চিমে শাতি শরণার্থী শিবির এবং দক্ষিণ-পশ্চিমের তাল আল-হাওয়া মহল্লাতেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে। নাসর এলাকার লাভাল টাওয়ার এবং এর পাশের একটি বাড়িতেও হামলার খবর পাওয়া গেছে।

গাজার মধ্যাঞ্চলের বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আরও সাতজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে চারটি শিশু রয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে যে, চিকিৎসা সূত্র অনুযায়ী রবিবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৬৮ জন নিহত হয়েছেন।

Manual3 Ad Code

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার বিকেলে জানিয়েছিল যে, ২০২৩ সালের অক্টোবর থেকে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৬৫,২৮৩ জন নিহত এবং ১,৬৬,৫৭৫ জন আহত হয়েছেন। ইসরায়েলি অবরোধ এবং কৃত্রিমভাবে সৃষ্ট দুর্ভিক্ষের কারণে গত ২৪ ঘণ্টায় আরও চারজন মারা গেছেন। এর ফলে অনাহার ও খাদ্যাভাবজনিত কারণে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪০, যাদের মধ্যে ১৪৭ জন শিশু।

শনিবারও বহু ভবন ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা। আন্তর্জাতিক মহলের সমালোচনা এবং গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দীদের পরিবারের বিরোধিতা সত্ত্বেও তেল আবিব তাদের অভিযান চালিয়ে যাচ্ছে এবং জোরপূর্বক গাজা সিটির কয়েক লাখ মানুষকে উচ্ছেদ ও দখল নেওয়ার চেষ্টা করছে।

Manual7 Ad Code

শেয়ার করুন