Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অ্যাকশনে পুলিশ

admin

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ০৩:৪৯ অপরাহ্ণ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ০৩:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অ্যাকশনে পুলিশ

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীতে সড়ক শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিশেষ অভিযান শুরু হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে একযোগে নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়।

Manual3 Ad Code

সকাল থেকে নগরীর মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার এবং পাঠানটুলায় এলাকায় পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেন। এসময় সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র চেক করা হয়। অভিযানের অংশ হিসেবে সকাল ১১টা পর্যন্ত অন্তত ২০টি অবৈধ অটোরিকশা আটক করে ডাম্পিংয়ে নেওয়া হয়েছে বলে জানান এসএমপির কর্মকর্তারা। এই অভিযানে অংশ নেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পুলিশ কমিশনার বলেন, ‘নগরবাসীর ভোগান্তি কমানো, যানজট নিরসন এবং দুর্ঘটনা রোধই এই অভিযানের মূল উদ্দেশ্য। অবৈধ যানবাহন সরাতে আমরা আগে সময় দিয়েছি, মাইকিংও করেছি। এরপরও যারা নির্দেশনা মানছে না, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরও জানান, ‘নগরীতে আর কোনো অবৈধ সিএনজি অটোরিকশা বা ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া হবে না। পাশাপাশি নগরীর অনুমোদনহীন সিএনজি স্ট্যান্ডগুলো সরিয়ে সুনির্দিষ্ট পার্কিংয়ের জায়গা নির্ধারণের পরিকল্পনাও রয়েছে পুলিশের। এর আগে সড়কে শৃঙ্খলা রক্ষায় এসএমপি আট দফা নির্দেশনা জারি করে। নির্দেশনাগুলোর মধ্যে ছিল- ব্যাটারিচালিত রিকশা ও ভুয়া নম্বর প্লেটযুক্ত যানবাহন নিষিদ্ধ, অনুমোদিত স্ট্যান্ড ছাড়া পার্কিং না করা, মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট বাধ্যতামূলক করা হয়েছে।

Manual7 Ad Code

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘অভিযান চলমান থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Manual7 Ad Code

শেয়ার করুন