Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাবিতে ছাত্র রাজনীতি চালু, মানতে হবে যেসব শর্ত

admin

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:১৯ অপরাহ্ণ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ | ০৫:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
শাবিতে ছাত্র রাজনীতি চালু, মানতে হবে যেসব শর্ত

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
শর্তসাপেক্ষ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শর্তে বলা হয়েছে ছাত্রসংগঠনগুলোর রাজনৈতিক কর্মসূচি পালন করতে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছ থেকে অনুমতি নিতে হবে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual7 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৮ আগস্ট প্রক্টরিয়াল কমিটির সাথে সর্বদলীয় ছাত্র সংগঠনের মতবিনিময় সভায় সর্বসম্মত সুপারিশের ভিত্তিতে গতবছরের ৬ নভেম্বর ছাত্ররাজনীতিতে আরোপ করা নিষেধাজ্ঞা স্থগিত করা হয়েছে।

Manual8 Ad Code

ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে শিক্ষার্থীদের কল্যাণমূলক রাজনৈতিক কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অনুমোদনক্রমে পরিচালনা করা যাবে। তবে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক হলে পূর্বের মতো সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।’

আরো বলা হয়, সামনে শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (শাকসু) নির্বাচনে প্যানেল গঠন ও পরিচিতিমূলক অনুষ্ঠানসমূহ সংশ্লিষ্ট হল প্রশাসনের অনুমতি সাপেক্ষে আয়োজন করা যাবে।

Manual2 Ad Code

শেয়ার করুন