Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের হকার ও অবৈধ যানবাহনের সিন্ডিকেট ভাঙতে চাই : আরিফুল হক চৌধুরী

admin

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৪৫ অপরাহ্ণ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১২:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের হকার ও অবৈধ যানবাহনের সিন্ডিকেট ভাঙতে চাই : আরিফুল হক চৌধুরী

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
পূর্ব ঘোষণা অনুযায়ী ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবিতে সিলেটের মানুষকে নিয়ে আজ রাজপথে নেমেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় তিনি নগরীর কোর্ট পয়েন্টে সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপস্থিত হন। মুহুর্তের মধ্যে শত শত মানুষ জমা হোন সেখানে। তাদের হাতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

এসময় আরিফুল হক চৌধুরী বলেন, ‘গতকাল ‍পুলিশ কমিশনারের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সিলেটের সর্বস্তরের জনগণ একমত পোষন করেছেন হকার ও ব্যাটারি চালিত রিকশা উচ্ছেদের জন্য। তিনি বলেন, ব্যাটারি চালিত রিকশার কারণে যানজট সৃষ্টি হচ্ছে, দুর্ঘটনা ঘটছে। হকারদের কারণে ফুটপাতে হাঁটার জায়গা থাকেনা, নগরবাসীর চলাচালে অসুবিধা হচ্ছে।’

Manual1 Ad Code

তিনি বলেন, ‘পুলিশ কমিশনার যোগদানের পর বলেছেন সিলেটে কোন অবৈধ কোন যানবাহন চলতে পারবে না। ফুটপাতমুক্ত রাস্তার ব্যাপারেও তিনি বলেছেন। পাশাপাশি জেলাপ্রশাসকও এ ব্যাপারে আন্তরিক। তারা সিলেটের বিভিন্ন মহল, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মতামত নিয়েছেন। আমরা সিলেটের সর্বস্তরের সাধারণ মানুষ দলমত নির্বিশেষে পুলিশ-প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা চাই হকার ও অবৈধ যানবাহনের সকল সিন্ডিকেট ভাঙতে। সকালে তাড়িয়ে দিলে বিকেলে আবার চলে আসেন হকাররা এটা আর হতে দেয়া হবে না। লালদিঘীর পাড়ের কাজ আমি ঘুরে দেখেছি, ২-৩ টি রাস্তা প্রশস্ত করা হচ্ছে। শিগগির হকারদের সেখানে নেয়া হবে।’

তিনি বলেন, ‘যারা সরকারি গাড়ি, প্রাইভেট গাড়ি, সিএনজি ভেঙেছে এবং যারা তাদের সহায়তা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আমরা আজকে এই র‌্যালীর মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি সমর্থন জানাচ্ছি।’

Manual3 Ad Code

এসময় তিনি বলেন, ‘দূর্গাপূজার সময় আমরা কোন ধরনের মিছিল, মিটিং, সভা, সমাবেশ করবো না যাতে তাদের ধর্মীয় অনুষ্ঠানে ব্যাঘাত ঘটে। যারা করবে বুঝতে হবে তারা সুযোগ সন্ধানী। শান্তিপূর্ণভাবে দূর্গাপূজা সম্পন্নের জন্য অতীতের মতো নগরবাসী কড়া নজরদারি রাখতে হবে দুর্বৃত্তদের বিরুদ্ধে।’

Manual7 Ad Code

এসময় আরিফ বলেন, ‘আমাদের শহরকে বাঁচানোর জন্য প্রতিটি এলাকায়, পাড়া-মহল্লায় কমিটি গঠন করবেন এসব দুর্বৃত্তদের দমন করতে।’

Manual8 Ad Code

এর আগে, গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর চৌহাট্টা ও জিন্দাবাজার এলাকায় হকার উচ্ছেদ কার্যক্রমে সরাসরি অংশ নেন আরিফুল হক চৌধুরী। অভিযান চলাকালে তিনি ঘোষণা দেন, ‘নগরবাসীর শান্তিপূর্ণ ও নিরাপদ বসবাস নিশ্চিত করতে হলে সড়কে শৃঙ্খলা ফেরাতে হবে। ‘হকার ও ব্যাটারিচালিত রিকশা’ এই দুই-ই নগরজীবনের বড় প্রতিবন্ধক।’ তিনি জানান, রবিবার সকাল সাড়ে ১১টায় নগরবাসীকে সাথে নিয়ে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে নগরীর কোর্ট পয়েন্ট থেকে গণ-পদযাত্রা শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

শেয়ার করুন