Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণহানী : আহত ২

admin

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫ | ০১:৩৫ অপরাহ্ণ | আপডেট: ০১ অক্টোবর ২০২৫ | ০১:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় একজনের প্রাণহানী : আহত ২

Manual5 Ad Code

শ্রীমঙ্গল সংবাদদাতা:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ লইয়ারকুল ব্রিজের ওপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) সকাল ৬টার দিকে একটি প্রাইভেটকার ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. নাজিম উদ্দিন জানান, সকাল ৬টা ৮ মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহত ব্যক্তি হলেন মুসলিমবাগ এলাকার মৃত হাজী মকবুল শেখের ছেলে আব্দুল গফুর শেখ (৪১)। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন।

Manual2 Ad Code

গুরুতর আহতরা হলেন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সদস্য নিউ পূর্বাসা এলাকার প্রভাত সিংয়ের ছেলে অজয় সিং (৪২) এবং রেলগেইট এলাকার মতিউর রহমানের ছেলে মো. তানভীর হোসেন জনি।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহাঙ্গির আলম সরদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

শেয়ার করুন