Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটের গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

admin

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫ | ০৫:৪৪ অপরাহ্ণ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৫ | ০৫:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

Manual2 Ad Code

গোলাপগঞ্জ সংবাদদাতা:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় এক গৃহবুধ খুন হয়েছেন। শনিবার (৪ অক্টোবর) সকালে গোলাপগঞ্জ উপজেলায় ঢাকা দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহত ওই মহিলা সাহিদা বেগম (২৩)। তিনি রেজাউল করিমের স্ত্রী।
পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, স্বামী রেজাউল করিমের সাথে স্ত্রী সাহিদা বেগনের দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ চলে আসছিলো।

Manual6 Ad Code

খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে রেজাউলকে গ্রেফতার করেছে।

গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, হত্যাকান্ডের কারন অনুসন্ধানে তদন্ত চলছে। পাশাপাশি বিষয়টি নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

Manual3 Ad Code

শেয়ার করুন