Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ১ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

admin

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫ | ০৬:০৫ অপরাহ্ণ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ | ০৬:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজারে ১ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

Manual4 Ad Code

মৌলভীবাজার সংবাদদাতা:
বাংলাদেশ সেনাবাহিনীর মৌলভীবাজার ক্যাম্পের নেতৃত্বে ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে প্রায় ১ কোটি টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের দুর্লভপুর এলাকায় অভিযানটি চালানো হয়।

Manual4 Ad Code

বাংলাদেশ সেনাবাহিনী মৌলভীবাজার ক্যাম্পের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অভিযানে বিভিন্ন প্রকার অবৈধ প্রসাধনী, শাড়ি ও বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত দ্রব্যসামগ্রী আনুমানিক মূল্য ১ কোটি টাকা। এলাকাজুড়ে অবৈধ চোরাচালান, মাদক দ্রব্যের অবৈধ ব্যবহার, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

Manual5 Ad Code

শেয়ার করুন