Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০

admin

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫ | ০৫:৪৫ অপরাহ্ণ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ | ০৫:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ৩০

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
ঢাকা-সিলেট মহাসড়কে একটি যাত্রীবাহি বাস উল্টে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় অন্তত ১৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Manual8 Ad Code

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর হরিতলা এলাকায় ইউনিক পরিবহনে এই দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চক্রবর্তী জানান, ‘বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার পর শাহপুর হরিতলা এলাকায় পৌঁছে অন্য একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং রাস্তার পাশে উল্টে যায়। স্থানীয়রা এবং পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।’

Manual5 Ad Code

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শেয়ার করুন