Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমার মিতালী আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার কয়ছর

admin

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫ | ০৬:৪২ অপরাহ্ণ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৫ | ০৬:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
দক্ষিণ সুরমার মিতালী আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার কয়ছর

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলির মিতালী আবাসিক হোটেল থেকে কয়ছর আহমেদ নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

কয়ছর জকিগঞ্জ থানার সৈয়দাবাদ গ্রামের আব্দুস সালাম ও হোসনা বেগমের ছেলে।

শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানার দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির একদল সদস্য কদমতলিস্ত আবাসিক হোটেল মিতালীর ২২৬নং কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Manual2 Ad Code

এসময় তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

Manual7 Ad Code

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এডিসি সাইফুল।

শেয়ার করুন