Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমা থেকে গ্রেপ্তার হুশিয়ার- কবির

admin

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫ | ০৬:৩৭ অপরাহ্ণ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ | ০৬:৩৭ অপরাহ্ণ

ফলো করুন-
দক্ষিণ সুরমা থেকে গ্রেপ্তার হুশিয়ার- কবির

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমা থেকে হুশিয়ার আলী (৫০) ও কবির মিয়া (৪৮) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দু’জন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual1 Ad Code

তিনি জানান, সোমবার রাত ১০টার দিকে দক্ষিণ সুরমার থানার মোল্লারগাঁও ইউনিয়নের লামা হাজরাই রেলব্রিজের পশ্চিম পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

হুশিয়ার আলী লামাহাজরাই গ্রামের ইন্তাজ আলীর ছেলে ও কবির মিয়া একই গ্রামের মৃত আব্দুল খালিক ওরফে শম্ভুর ছেলে।

Manual6 Ad Code

এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের দু’জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাইফুল।

Manual3 Ad Code

শেয়ার করুন