Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে বন্ধুর জন্য প্রাণ গেল মতিউরের

admin

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫ | ০৬:৫৩ অপরাহ্ণ | আপডেট: ২২ অক্টোবর ২০২৫ | ০৬:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বন্ধুর জন্য প্রাণ গেল মতিউরের

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার রেললাইন থেকে মতিউর রহমান (২১) নামে এক কলেজ ছাত্রের বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) সকালে সিটি করপোরেশনের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকার পার্শ্ববর্তী রেললাইন থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।

Manual7 Ad Code

নিহত মতিউর জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানি ছড়া গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে। তিনি এমসি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়তেন এবং পাশাপাশি স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতা করতেন।

পরিবারের বরাতে রেলওয়ে পুলিশ জানায়, সম্প্রতি তার ঘনিষ্ঠ বন্ধু জালালের সঙ্গে কিছু ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন মতিউর। ধারণা করা হচ্ছে, ভিডিও সামাজিক যোগাযোগ মাধম্যে প্রকাশ হওয়ায় মতিউর লোকলজ্জার ভয়ে আত্মহত্যার পথ বেছে নেন। এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় রেলওয়ে পুলিশ। তবে এই মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে তৈরি হয়েছে রহস্যের ঘনঘটা।

Manual1 Ad Code

তার বড় ভাই রিয়াজুল ইসলাম বলেন, ‘মতিউর আমাদের পরিবারের সবচেয়ে ছোট, খুব আদরের। ওর পরীক্ষা চলছিল। উপশহরের বোনের বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।’

স্থানীয়রা জানান, মতিউর ছিলেন একজন সুশৃঙ্খল, মেধাবী ও নম্র ছাত্র। তার এমন পরিণতি কোনোভাবেই মানতে পারছেন না কেউ। এলাকাবাসীর ধারণা, মানসিক চাপ থেকেই সে হয়তো চরম সিদ্ধান্ত নিয়েছে।

Manual7 Ad Code

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন এবং রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

Manual2 Ad Code

শেয়ার করুন