Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে অনৈতিক কাজ: সিলগালা ৬ হোটেল, আটক ১৯

admin

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫ | ০৫:২৭ অপরাহ্ণ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৫ | ০৫:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে অনৈতিক কাজ: সিলগালা ৬ হোটেল, আটক ১৯

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কাজের অভিযোগ অনেক পুরানো। কিছু কিছু হোটেলের মূল পূঁজিই এই অনৈতিক বাণিজ্য। এগুলো মিনি পতিতালয় হিসাবে পরিচিত।

এই অনৈতিক কাজের বিরুদ্ধে সোচ্চার সিলেট মহানগর পুলিশ। আগে প্রায়ই অভিযান চালিয়ে সংশ্লিষ্টদের আটক করে আদালতে চালান দেওয়া হতো। আর সেখান থেকে জামিনে বেরিয়ে এসে আবার তারা ফিরে যান নিজের পেশায়।

Manual6 Ad Code

তবে গত অক্টোবর মাস থেকে এ ব্যাপারে আরও কঠোর অবস্থানে মহানগর পুলিশ। তারা অনৈতিক কাজের অভিযোগে যেসব হোটেল থেকে নারী-পুরুষ আটক করছে, ওই হোটেলগুলোকে সিলগালা করে দিচ্ছে।

Manual5 Ad Code

অক্টোবরে সিলেটে তেমন সিলাগালা করা আবাসিক হোটেলের সংখ্যা ৬টি। এগুলো নগরীর বিভিন্ন থানা এলাকায় অবস্থিত হলেও অধিকাংশেরই অবস্থান কোতোয়ালী মডেল থানা এলাকায়।

হোটেল সিলগালা করার পাশাপাশি আটক করা হয়েছে মোট ১৯ জন নারী ও পুরুষকে।

Manual3 Ad Code

এ ব্যাপারে আগামীতেও পুলিশের অবস্থান আরও কঠোর হবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Manual3 Ad Code

শেয়ার করুন