Beanibazarer Alo

  সিলেট     বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিবেরবাজার থেকে পুলিশ ধরলো ৪জনকে, পাওয়া গেল যা

admin

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫ | ০২:৪১ অপরাহ্ণ | আপডেট: ১২ নভেম্বর ২০২৫ | ০২:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
শিবেরবাজার থেকে পুলিশ ধরলো ৪জনকে, পাওয়া গেল যা

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার অভিযানে ৯০০ কেজি ভারতীয় অবৈধ পেঁয়াজসহ দুইটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা ও চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল আনুমানিক সোয়া ৪টার দিকে শিবেরবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে পুলিশ।

Manual4 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ কুতুব উদ্দিন (৫০), মোহাম্মদ আলী (৪০), ময়না মিয়া (৪০), নাছির উদ্দিন (৪০)।

Manual6 Ad Code

পুলিশ জানায়, শিবেরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মুশফিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের শিবেরবাজারে রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালান। এসময় তারা ৯০০ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করেন যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮১ হাজার টাকা। অভিযানে দুইটি রেজিস্ট্রেশনবিহীন সবুজ রঙের সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে পুলিশ জানায়।

Manual6 Ad Code

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘অবৈধভাবে ভারতীয় পেঁয়াজ দেশে আনার চেষ্টা করছিলেন তারা। এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা নং-০৯, তারিখ ১১/১১/২০২৫ খ্রিঃ, বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এর ২৫বি(১)(খ)/২৫ডি ধারায় রুজু করা হয়েছে। আটক আসামিদের আদালতে সোপর্দ করা হবে।’

শেয়ার করুন