Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে’ মন্তব্য করা শাহজাহানকে কারণ দর্শানোর নোটিশ জামায়াতের

admin

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫ | ০৯:৫৩ অপরাহ্ণ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ | ০৯:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে’ মন্তব্য করা শাহজাহানকে কারণ দর্শানোর নোটিশ জামায়াতের

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে বিতর্কিত বক্তব্য দেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে দলটি।সোমবার (২৪ নভেম্বর) জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়। পরদিন মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনের ভেরিফায়েড ফেসবুক পেজে নোটিশটি প্রকাশিত হয়।

দলীয় নোটিশে উল্লেখ করা হয়, গত ২২ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শাহজাহান চৌধুরী বলেন— “নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়; যার যার এলাকায় প্রশাসনের যারা আছেন, সবাইকে আমাদের আন্ডারে নিতে হবে। আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেপ্তার করবে, মামলা করবে।”

Manual1 Ad Code

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশাসনের সর্বস্তরে নিন্দা ও উদ্বেগ তৈরি হয়। এমনকি কূটনৈতিক মহল থেকেও সরাসরি প্রতিক্রিয়া আসে।

Manual7 Ad Code

জামায়াতের দাবি, রাষ্ট্রীয় প্রশাসনের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের বিরুদ্ধে এমন বক্তব্য দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থি। এতে দলীয় গঠনতন্ত্র, নীতি ও আদর্শ ক্ষুণ্ন হয়েছে। নোটিশে আরও বলা হয়, তাকে এর আগেও একাধিকবার সতর্ক করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি।

Manual7 Ad Code

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নির্দেশে শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না— তা ৭ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব না পেলে গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে নোটিশে বলা হয়েছে।

শেয়ার করুন