Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে খুব শিগগিরই বাংলাদেশে প্রত্যর্পণ: প্রেস সচিব

admin

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫ | ০৭:২৭ অপরাহ্ণ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ | ০৭:২৭ অপরাহ্ণ

ফলো করুন-

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual1 Ad Code

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে খুব শিগগিরই বাংলাদেশে ফেরত আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ‘ঢাকার কসাই’ খ্যাত আসাদুজ্জামান খাঁন কামালকে দ্রুতই বাংলাদেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করা হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। জুলাইয়ের ঘটনাসহ শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন সামনে আসতে থাকলে কামালের ভূমিকা আন্তর্জাতিক মহলের আরও নজর কাড়বে বলেও উল্লেখ করেন তিনি।

Manual2 Ad Code

পোস্টে তিনি আরও লিখেন, কামালসহ যেসব আওয়ামী লীগ নেতা দায় এড়াতে অর্থ বা প্রভাব খাটানোর চেষ্টা করছেন, শেষ পর্যন্ত তাদের জন্য পালানোর পথ খোলা থাকবে না। জাতি হিসেবে যদি আমরা গণহত্যার শিকারদের ন্যায়বিচার দিতে অঙ্গীকারবদ্ধ থাকতে পারি, তবে দায়ীদের পরিণতি এড়ানোর সুযোগ ক্রমেই সংকুচিত হবে। তার ভাষায়,‘এটি কামালকে দিয়ে শুরু হবে, এরপর অন্যরা’।

Manual1 Ad Code

শেয়ার করুন