Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে গরু ও সিগারেট জব্দ

admin

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫ | ০১:৫০ অপরাহ্ণ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ | ০১:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
বিজিবির অভিযানে গরু ও সিগারেট জব্দ

Manual8 Ad Code

কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় মালিকবিহীন অবস্থায় তিনটি ভারতীয় গরু ও ১১শত ৪০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি। সোমবার (১ ডিসেম্বর) ও মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলার দত্তগ্রাম সীমান্তে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

Manual1 Ad Code

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে দত্তগ্রাম বিওপি কর্তৃক দুটি পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

Manual3 Ad Code

তিনি আরও জানান, গত ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল সীমান্ত থেকে ৫ হাজার ১৫২ প্যাকেট ভারতীয় নাসির পাতার বিড়ি, ২ হাজার ৯৯০ প্যাকেট সিগারেট, তিন বোতল ভারতীয় মদ, তিনটি গরু, ৩৭১ কেজি ভারতীয় চা পাতা, ২৭৩ কেজি পেঁয়াজ এবং ৫৫.৯৪ ঘনফুট কাঠ জব্দ করা হয়েছে। এসব পণ্যের মোট সিজার মূল্য ধরা হয়েছে ১৩ লাখ ৭০ হাজার ৩১০ টাকা।

চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Manual2 Ad Code

শেয়ার করুন