Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় অস্ত্র মজুদের খবরে সীমান্ত এলাকায় অভিযান, মিললো রাইফেল তৈরির সরঞ্জাম

admin

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫ | ১০:৫৪ অপরাহ্ণ | আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ | ১০:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
ভারতীয় অস্ত্র মজুদের খবরে সীমান্ত এলাকায় অভিযান, মিললো রাইফেল তৈরির সরঞ্জাম

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:

সিলেটের ভারতীয় সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাটে অভিযান চালিয়ে রাইফেল তৈরির ২৫টি স্প্রিং উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।

Manual4 Ad Code

করেছেন গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান। এর আগে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে গোয়াইনঘাট সীমান্ত এলাকার পান্তুমাই সীমান্তের আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বাড়ির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্প্রিং উদ্ধার করা হয়েছে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় ভারতীয় অস্ত্রের মজুদ রয়েছে এই খবরের ভিত্তিতে যৌথ অভিযান চালায় বিজিবি ও পুলিশ। এসময় পান্তুমাই সীমান্তের আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বাড়ির পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় এসব স্প্রিং উদ্ধার করা হয়। এতে কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে এসব স্প্রিং সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual6 Ad Code

অন্যদিকে বাসাবাড়িতে ছিনতাইয়ের প্রস্তুতির সময় কিবরিয়া আহমদ (২২) নামে এক যুবককে দেশীয় অস্ত্রসহ আটকের কথা জানিয়েছে গোয়াইনঘাট থানা পুলিশ। আটক কিবরিয়া উপজেলার ১২ নম্বর সদর ইউনিয়নের গোয়াইন গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। গোয়াইনঘাট থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, বিজিবির টহল কমান্ডার এবং থানা পুলিশের অভিযানে ভারত থেকে আনা রাইফেল তৈরির ২৫টি স্প্রিং উদ্ধার করা হয়েছে। এছাড়াও মানুষের বাসাবাড়িতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একাধিক মামলার আসামি কিবরিয়া আহমদকে আটক করেছে পুলিশ। আটক কিবরিয়া আহমদকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনার পর সিলেটের বিয়ানিবাজার জকিগন্জ

Manual2 Ad Code

কানাইর ঘাট জইন্তাপুর সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

Manual1 Ad Code

শেয়ার করুন