Beanibazarer Alo

  সিলেট     শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জকিগঞ্জে ট্রলির ধা*ক্কা*য় প্রাণ হারালেন মসজিদের ইমাম

admin

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ১০:৩৫ অপরাহ্ণ | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ | ১০:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
জকিগঞ্জে ট্রলির ধা*ক্কা*য় প্রাণ হারালেন মসজিদের ইমাম

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual5 Ad Code

সিলেটের জকিগঞ্জে অবৈধ ও দ্রুতগতির ট্রলির ধাক্কায় এক মসজিদের ইমামের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার আটগ্রাম স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহত ব্যক্তি হলেন- কাজলসার ইউনিয়নের কাজিরপাতন গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে মাওলানা বদরুল ইসলাম (৫৫)। তিনি জগন্নাথপুর উপজেলার একটি মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাওলানা বদরুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে জকিগঞ্জ–সিলেট সড়কে উঠলে দ্রুতগতির একটি ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. সুজন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘাতক ট্রলিটি জব্দে চেষ্টা চালানো হচ্ছে। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন