Beanibazarer Alo

  সিলেট     শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি-জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল, রাতেই আসন বণ্টন ঘোষণা

admin

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ | ১০:১৯ অপরাহ্ণ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ | ১০:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
এনসিপি-জামায়াত জোটে যুক্ত হচ্ছে আরও একটি দল, রাতেই আসন বণ্টন ঘোষণা

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোটে যুক্ত হচ্ছে আরও একটি রাজনৈতিক দল। এনসিপিসহ ১০ দলীয় জোটের শরিকদের মধ্যে আসন বণ্টন কেমন হবে, তা আজ রাতের মধ্যেই ঘোষণা করা হতে পারে।

সোমবার (২৯ ডিসেম্বর) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে এ তথ্য জানান দলটির নেতারা।

Manual8 Ad Code

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেয়।

মনোনয়ন জমা শেষে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আমরা আমিরের পক্ষ থেকে তার মনোনয়নপত্র জমা দিতে এসেছি। আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই।”

Manual4 Ad Code

শেয়ার করুন